এজাজ আল মাহমুদ সুজন
আজ সোমবার ছিল বিসিবির ১৮তম বোর্ড মিটিং। যেখানে এই বিষয়টি নিয়েও হয়েছে আলোচনা। তবে বিসিবি তাদের নিয়ে ঠিক কোন পরিকল্পনায় এগোতে চায় তা খোলাসা করেননি নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে।
ফাহিম বলছিলেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’
ক্যারিয়ারের সায়াহ্নে দাড়িয়ে থাকা এই দুই ক্রিকেটার নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘আমি এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে পারছি না।