• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ণ
বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ড


বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গৌরনদীর বামরাইলে এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো আমিনুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বরিশালের আসছিলো গ্রীনলাইন পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারনে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক বাস থামিয়ে সব যাত্রী বাস থেকে নামিয়ে দেয়া হয়। যার করনে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
##