হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলনপুর
জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা ‘র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম ধাপে ৩,৪,৫,৬ নং ওয়ার্ড
দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ)জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা কায্যালয়ে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, ছুলা, লবণ, সেমাই, পেয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বি,এন,পির নেতা কয়ছর মিয়া,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বি,এন,পির নেতা নিয়ামুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমদ,
বক্তব্য রাখেন বালাগঞ্জ পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সামিম আহমদ, যুবদল নেতা, পারভেজ মিয়া,যুবদল নেতা,ছালেক মিয়া যুবদল নেতা,আফাজ উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ সহ পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তৃতাকালে বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমদ বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বি,এন,পির নেতা নিয়ামুল ইসলাম বলেন কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন।