• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার বাগান উত্তরপাড়ার একটি পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে থাকে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, লাশটি দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পুকুরে ভাসতে ছিল। এখন পর্যন্ত লাশটি পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে লাশটির মৃত্যুর কারণ জানা যাবে।

পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার পুকুরে এক অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে নারীর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। #