স্টাফ রিপোর্টার
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আলোচনা সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ। নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমমজুরি, কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, নারী বিদ্বেষী সকল ধরনের কর্মকান্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে নারী জেলেদের অংশগ্রহণে এই আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়। “ Empowerment and Equity: Transforming the Lives of Women in Fisheries in Barishal” implemented by SAINT-Bangladesh & supported by OXFAM in Bangladesh প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় সমকাজে সমমজুরি বাস্তবায়ন: সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের উচিত সমকাজে সমমজুরি নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা, নারী-পুরুষের মধ্যে বৈষম্য রোধ করতে এবং নারীদের অভ্যন্তরীণভাবে মূল্যায়ন নিশ্চিত করার জন্য কাজের ধরন ও মূল্যায়নে সমতা প্রতিষ্ঠা করা জরুরি, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ: কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যৌন হয়রানি, বৈষম্য, নির্যাতন ইত্যাদি প্রতিরোধে কঠোর আইন ও প্রশাসনিক ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে, যাতে নারী কর্মীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, নারী বিদ্বেষী আচরণ বন্ধে প্রচারণা ও শিক্ষা: নারী বিদ্বেষী সকল ধরনের কর্মকান্ড রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ, এবং সমাজে নারীর অধিকার, মর্যাদা এবং সমতার গুরুত্ব নিয়ে প্রচারণা চালানো এবং শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা প্রয়োজন। নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি: নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারি নীতিমালা, সুদহীন ঋণ, প্রশিক্ষণ, এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রদান করলে নারীরা তাদের দক্ষতা ও প্রতিভা কাজে লাগাতে সক্ষম হবে বলে সুপারিশ করা হয়।