• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ০৮/০৩/২০২৫ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদের হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
বামনা উপজেলা পরিষদের সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, ও শ্রমিক সংগঠন দিবসটি পালনে যথাযথ কর্মসূচি নিয়েছে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে—‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা
তিনি বলেন আন্তর্জাতিক নারীসমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর ক্ষমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
সভাপতিত্ব করেন বামনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান,
বিশেষ অথিতি বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা তিনি বলেন সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বক্তব্য রাখেন বামনা থানা অফিসার ইন চার্জ (তদন্ত) মোঃ সেলিম, বামনা উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ এর সেক্রেটারি
মোঃ সাইফুল্লাহ মানসুর, উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ এর সাবেক আমীর বামনা উপজেলা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ হারুন অর রশিদ, বামনা উপজেলা জাতীয়তাবাদ ছাত্র দলের আহ্বায়ক মোঃ নাসির জমাদ্দার, মোঃ দিপু সিকাদার,
অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু প্রমুখ।