বরগুনা জেলা প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল।
রবিবার (১০ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মানববন্ধনের কর্মসূচীর ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব এইচ.এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন , বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম তুষর, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ রাজন, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হানিফ, যুগ্ম আহবায়ক মো: মেহেদি হাসান, সভাপতি (ভারপ্রাপ্ত) রাষ্টবিজ্ঞান বিভাগ মাওলানা মোঃ নুরুজ্জামান নোমান, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ আসলাম হোসেন রকি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সুজন মৃধা, মোঃ রিমন হাওলাদার, ইব্রাহিম খলিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানকভাবে অবনতি ঘটেছে। দেশজুড়ে বিরাজ করছে অস্থিরতা। চলছে সন্ত্রাস, নৈরাজ্য। সম্প্রতি মাগুরার শিশুকন্যা আছিয়া ধর্ষণের শিকার হয়েছে। শুধু আছিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাইসহ ধর্ষণের ঘটনা ঘটছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিবাদে ও সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচাররের আওতায় আনার দাবি জানাচ্ছি।