মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ই মার্চ রবিবার বিকেলে দেউলা ইউনিয়ন মজমবাজার সংলগ্ন স্বপ্নধারা একাডেমির মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেউলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলামিন শিকদারের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির আহবায়ক জাবেদ ইকবাল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী,যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজম কাজি,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।