• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ মার্চ) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। #