• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতিকালে যুবককে হত্যা, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতিকালে যুবককে হত্যা, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতিরকালে পিয়াস মজুমদার (২২) নামের এক যুবককে হাত পা বেঁধে হত্যা করে হত্যা করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট নিয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দিনের যে কোন সময়ে কোটালীপাড়া উপজেলার লাকিরপাড় গ্রামের পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক পল মজুমদার খোকন জানান, তিনি এক পেশায় একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মত আজ মঙ্গলবার সকালে তারা দু’জন কর্মস্থলে বেরিয়ে যান। দুপুরের দিকে পিয়াস ছাড়া বাড়ীতে কেউ ছিলেন না। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাগীতে এসে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সমস্ত মালামাল এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। পরে ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিতসক পিয়াসকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, ডাকাতরা পিয়াস মজুমদারের হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে।

পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দদ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙ্গাচুরা এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

কোটালীপাড়া থানা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।