স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আসিয়াসহ দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসিমা খানমসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আসিয়াসহ দেশব্যাপী যেসব ধর্ষণ হয়েছে দ্রুততম সময়ে তার বিচার করতে হবে। যাতে আর এমন ঘটনা না ঘটে সেজন্য ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া দেশের আইনশৃংখলা পরিস্থতির উন্নতির জন্য বক্তারা জোর দাবী জানান। #