• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে সম্প্রতি ও সৌহার্দ্য পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (পিএফজির) উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১৪:২৩ অপরাহ্ণ
বালাগঞ্জে সম্প্রতি ও সৌহার্দ্য পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে  ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (পিএফজির) উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :: সম্প্রতি ও সৌহার্দ্য পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই শ্লোগান নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায়
ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ( পিএফজি) এর ত্রৈমাসিক সভা  মঙ্গলবার(১১মার্চ ) নিরাপদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে,

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রতিনিধি আকলিমা চৌধুরী, আলোচনায় অংশ গ্রহণ করেন, মো: মাসুক মিয়া,শেখ জামাল খলকু, কুলসুমা বেগম, আহমেদ আলী, সুশীল সমাজ, শাহাব উদ্দীন,
হেলাল আহমদ, হাবিবুর রহমান নয়ন,কামরুল হাসান, বদরুল ইসলাম, হোসাইন আহমদ, হাবিবুর রহমান, জুয়েল আহমদ, সুমাইয়া আক্তর,রেহেনা আক্তার, সুমাইয়া আক্তার তানজিলা,প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বালাগঞ্জ উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিএফজি ( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) কাজ করবে।

মাদার সংগঠন হিসেবে বালাগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক  দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।

ত্রৈমাসিক সভায়, সকল সদস্যদের জন্য তিন দিনের প্রশিক্ষণের জন্য দি হাঙ্গার প্রজেক্টের কাছে দাবি জানানো হয়। সভায় নতুন সদস্য অর্ন্তভূক্ত করা হয় এবং ইনএক্টিভ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণের পর পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।