• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১৪:২৭ অপরাহ্ণ
বালাগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে সমাবেশ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে সমাবেশ করা হয়েছে। ১১ মার্চ ২০২৫ইং বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরন, আইন শৃংখলা স্থিতিশীল রাখা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করন সহ মাদক নিমুর্লে বিভিণœ কর্মপরিকল্পনা সহ নানা সিন্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। তিনি বলেন গ্রামের আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের অবদান গুরুদ্বপূর্ন। গ্রামের আইন শৃংখলা ভালো মানেই দেশে আইন শৃংখলা ভালো। গ্রাম পুলিশের নানা সমস্যার ব্যাপারে তিনি বলেন তা সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে বিষয় গুলো উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হবে। বালাগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত উপজেলা ঘোষনার লক্ষে এখনই বালাগঞ্জ থেকে মাদক মুক্ত করনের ব্যাপারে গ্রাম পুলিশদের নিদের্শ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার বলেন কোন অবস্থায় মাদক সরবরাহ, পরিবহন, মজুদ, বিক্রি, সেবন, চলবে না। এ ধরনের কার্মকান্ড কেউ করে থাকলে তাদের তথ্য দ্রæত প্রেরনের আহবান করেন। সমাবেশে অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগন বক্তব্য রাখেন। সমাবেশে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ দফাদার ও মহল্লাদার গন উপস্থিত ছিলেন।