মাহে রমাদান উপলক্ষে খুলনা ইউনিভার্সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.মো: নাজমুস সাদাত ও সহকারী ছাত্র বিষয়ক মাহমুদ সাকি।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেনসহ আরো অনেকে।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস