• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৪:৫৮ অপরাহ্ণ
বালাগঞ্জে ডাকাতি মামলার  আসামী গ্রেফতার

বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জ উপজেলা বোয়ালজুর ইউনিয়নের নাশিয়ারপুর গ্রামে ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন- বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নাশিয়ার পুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ ছেলে আবুল হোসেন (রিপন) (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, আশরাফুজ্জামান, পিপিএম সেবা সহায়তায় বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফয়েজ আহাম্মদ, এসআই/মোঃ নাজমুল আলম, এসআই/ মোঃ আব্দুল লতিফ, নায়েক সুমন মিয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে২:৩০ বোয়ালজুরের নাশিয়ারপুর গ্রাম থেকে গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।

ওসি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে ১। ওসমানীনগর থানায়-৩ টি, গোলাপগঞ্জে-১ টি, এসএমপি কোতয়ালী থানায়-১ টি, (অস্ত্র মামলা), এসএমপি এয়ারপোর্ট থানায়-১ টি, বিশ্বনাথ থানায়-১ টি, বালাগঞ্জে-১ টি সহ মোট ৮ টি মামলা রয়েছে।