• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত-১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত-১২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহীবাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে অাসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে ‍মুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক অাহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। #