স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর রাতে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে দুটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মা তারা জুয়েলার্সের মালিক অসিত বিশ্বাস বলেন, গভীর রাতে শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের ঘটরনা ঘটে। এতে আমার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। #