• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৬:২০ অপরাহ্ণ
যশোরে  ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহঃবার(১৩ মার্চ) বিকাল ৫ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যাবসা শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম।

তিনি বলেন,“হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।“ (সূরা আল-বাকারাহ : ১৮৩)তিনি শাহাদাৎ ও রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি এ্যাডঃ আঃ রহমান সোহাগ, সাবেক শহর সভাপতি এ্যাডঃ আজহারুল ইসলাম, সাবেক প্রথম জেলা সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মাহমুদুর রহমান, সাবেক জেলা সভাপতি কামরুজ্জামান, সাবেক জেলা সভাপতি হাঃ রেজাউল ইসলাম, সাবেক জেলা সভাপতি আবু নাঈম,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ,ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি ইসমাইল হোসেন,অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল্লাহ, স্কুল কলেজ সম্পাদক আনোয়ারুল ইসলাম,ইসলামি ছাত্রশিবির ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম,শার্শার সভাপতি আবুজার,চৌগাছার হাফেজ মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিল।