• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বরিশাল নগরের আমতলা মোড়ের লায়লা কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ এর উদ্যোগে এ ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক প্রধানমন্ত্র‍ী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বুয়েট শাখা ছাত্রদলের সভাপতি আসিফ হোসেন রচি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি
তরিকুল ইসলাম তারেক, মুশফিকুর রহমান অভি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তানজিল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিম, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি নাইমুল হাসান সোহেল ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, দোয়া মাহফিলে মহানগরীর ৩০টি ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দসহ এবং বিভিন কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।