• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ণ
গলাচিপায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে  মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা দিকে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও মিছিল করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, কিছু কুচক্রি মহল ইউএনও ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির কথা বলেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বক্তারা আরও বলেন, যারা ডিলার নিয়োগ পেয়েছে তারা কোন প্রকার টাকা পয়সা ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন। কোন টাকা পয়সার লেনদেন এখানে হয়নি।