মোঃ লালন হোসেন: সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিকনির্দেশনা প্রদান ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘সুইলস বাংলাদেশ’ এর ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সাভার গলফ ক্লাবে ‘সুইলস বাংলাদেশ’ নামের এই সংগঠনটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
জিয়াউল ইসলামের সঞ্চালনায় ৪.৩০ টায় প্রোগ্রামটি শুরু হয়ে ইফতার পূর্ব মূহুর্তে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুইলস পেশাদারদের জন্য নেটওয়ার্ক তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুইলসে যারা আছে তারা দক্ষ কর্মী তৈরি করে আগামীতে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কে বিশ্ববাজারে চাকরি করার সুবিধা করার কাজ করছে, যা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট পেশাজীবীদের একত্রিত করে পেশাগত উন্নয়ন করবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এতে বক্তারা দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটির তাৎপর্যও তুলে ধরেন। একই সাথে একতা ও পারস্পরিক কানেকটিভিটর প্রতিও তাঁরা গুরুত্বারোপ করেন। দক্ষতা উন্নয়ন, চাকুরীর বাজার বিশ্লেষণসহ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন বক্তারা সংগঠনটির সদস্যদের উদ্দেশ্যে।
সংগঠনটির উপদেষ্টা ও অ্যাসরোটেক্স গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও ওয়্যারহাউজ বিভাগের বিভাগীয় প্রধান আসাদুল হক শাওন সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপন্থা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনটি নিয়ে তাঁর স্বপ্নে ও আশার কথা জানান।
ইফতার পূর্ববর্তী সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলইসের অন্যতম সদস্য পলমল গ্রুপের (হেড অফ দা এমসিডি) মো.জসিম উদ্দিন।
তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সুইলস বাংলাদেশের উপদেষ্টা ও অ্যাসরোটেক্স গ্রুপের সাপ্লাই চেইন হেড মো: আসাদুল হক শাওন,পলমল গ্রুপের (হেড অফ দা এমসিডি) মো.জসিম উদ্দিন,কেএস আরএম গ্রুপের (এজিএম) মো.গোলাম ছারওয়ার, প্রিমিয়ার ১৮৮৮ মিলস লিমিটেডের সাপ্লাই চেইন অ্যান্ড স্টোর ম্যানেজার হাসান আহমেদ, রিজভী ফ্যাশনের স্টোর ম্যানেজার মেহেদী হাসান,
ফোরএইচ গ্রুপের (হেডঅফ স্টোর)মো.নাফিদুল ইসলাম, বিএসআরএম গ্রুপের (ওয়ার হাউজ ম্যানেজার) মো.শফিকুল ইসলাম,সাপ্লাই চেইন কনসালটেন্ট বেলায়েত হোসেন, এজি ড্রেস লিমিটেডের (সিনিয়র ম্যানেজার) মো.জিয়াউল ইসলাম,মোরাল ফ্যাশনের (ম্যানেজার) মো.আব্দুর রহিম,হামিম গ্রুপের (ওয়ার হাউস ম্যানেজার) সরদার জাহাঙ্গীর আলম, স্টোর এবং ওয়ারহাউজ ম্যানেজার ইমরান শেখ,কে এস আর এম (ম্যানেজার) এস এম মোয়াবিয়া আমির, পি এইচ পি ফ্যামিলির (ম্যানেজার) এ.জেড. এম মোসলেহ উদ্দিন সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ, স্টোর, ওয়্যারহাউজ, লজিস্টিক্স, অপারেশন ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজার, মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ সিনিয়র জুনিয়র কর্মকর্তাবৃন্দ।
প্রসজ্ঞত, সুইলস বাংলাদেশ একটি পেশাজীবী সংগঠন। সারা বাংলাদেশ স্টোর, ওয়্যারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনালদের নিয়ে এটি গঠিত। সংগঠনটি সদস্যদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান, ক্যারিয়ার গাইডলাইন প্রদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে।