• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় দুই মাদক ব্যবসায়ী আটক, তিন হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
গলাচিপায় দুই মাদক ব্যবসায়ী আটক, তিন হাজার টাকা অর্থদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোবাইল কোর্ট। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলখালী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন মোবাইল কোর্ট এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ নাসিম রেজা। আটককৃতরা হল বরগুনা জেলার গোচখালী, ইউনিয়ন গুলিশাখালি গ্রামের মৃত মো: আতহারী গাজী’র ছেলে মোঃ মনির হোসেন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া গ্রামের আইয়ুব আলী’র ছেলে ইমাম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৯(১) গ লঙ্ঘনে ৩৬(৫) ধারায় আসামিদের ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৩০০০ টাকা অর্থদন্ড অনাদায় আরও ৭ দিনসহ মোট ০৩ মাস ০৭ দিন  কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ওসি মোঃ আসাদুর রহমান বলেন,  মোবাইল কোর্ট পরিচালিত সাজা প্রাপ্ত দুই মাদক ব্যাবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।