• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ইফতার ও দোআ মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ইফতার ও দোআ মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোআ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিএম কলেজ মাঠে,২০,২১,২২,২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে,স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন কালীন সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও যারা আহত চিকিৎসাধীন তাদের পূর্ন সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল।
উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনকুল ইসলাম টিপু,বিএম কলেজের অধ্যক্ষ জনাব তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক মন্ডলি সহ হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ