• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
কাশিনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কাশিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবিএম জামাল উদ্দিন বাছির ও সেক্রেটারি আবু নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক আমীর,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী মাওলানা কাজী আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহসিন কবির, উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন সাতবাড়ীয়া দাতামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হুসাইন। ইফতার মাহফিলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন । ইফতার মাহফিলে আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।