নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন। নলছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খানের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী ও পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।
এ সময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।