• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় বর্বর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
গাজায় বর্বর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা সড়ক হয়ে গ্রান্ড ফ্লোরে এসে তারা বিক্ষোভ মিছিল শেষ করে।

এ সময় তারা মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন মুক্তি পাক, গাজাবাসী মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক, গাজাবাসী মুক্তি পাক, ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করেন এবং তারা বিশ্ববাসীকে গাজার মানুষ পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তারা এসময় বলেন আরব বিশ্বের ক্যান্সার হচ্ছে ইসরায়েল। যুদ্ধ বিরতি ভঙ্গ করে কোনো রাষ্ট্রে হামলা চালানো মানবতার সবচেয়ে জঘন্য অপরাধ। এই অবৈধ দখলদার ইসরয়েইলিরা অর্ধলক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। যাদের অধিকাংশই নারী ও কোমলমতি শিশু। কয়েক লাখ মানুষকে ঘরছাড়া করেছে। চিকিৎসা নেওয়ার জন্য একটি হাসপাতালও এখন অবশিষ্ট নেই।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে গাজার ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা। এই হামলায় অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।