• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের কর্মীদের চারিত্রিক ও নৈতিক মান উন্নয়নে দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ণ
ছাত্রশিবিরের কর্মীদের চারিত্রিক ও নৈতিক মান উন্নয়নে দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা কামিল মাদ্রাসা
দিন ব্যাপি কর্মী শিক্ষা শিবির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান ।
তিনি বলেন ছাত্রশিবিরের কর্মীদের সুন্দর চারিত্রিক ও নৈতিকতার সমন্বয়ে জীবন গঠন করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক আঃ রহিম।তিনি যে অতীত প্রেরণা জোগায় সম্পর্কে আলোচনা করেন।
আরো উপস্হিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি মোস্তফা কামাল।আরো উপস্থিত ছিলেন জেলা ও থানা সভাপতি সভাপতিসহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সঞ্চলনায় জেলা জেলা পশ্চিম শাখার বাইতুল মাল সম্পাদক ইয়াছিন আরাফাত।