• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোবিপ্রবি ছাত্রদল সভাপতি শুভ’র ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোবিপ্রবি ছাত্রদল সভাপতি শুভ’র ইফতার মাহফিল

গোবিপ্রবি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ। এসময় ছাত্রদলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (২০শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দুর্জয় শুভ বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ করছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের ইফতার মাহফিল। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন।

উপস্থিত সকলের উদ্দ্যেশে তিনি বলেন, আজকের ইফতারের প্রোগ্রামে আমরা সবাই যেভাবে একত্রিত হয়েছি, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপে একত্রিত থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আজকে যতটুকু আস্থা নিয়ে আমাদের সাথে একত্রিত হয়ে ইফতারে আসছেন, ঠিক ততটুকুই আস্থা নিয়ে আমাদের কাছে সবসময়ই আসবেন। আমাদের কাছ থেকে আশাহত হবে না ইনশাল্লাহ।