• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ণ
ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী আলহেলাল কমপ্লেক্সে খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।

২১ মার্চ শুক্রবার সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভাটি শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকীম, উপজেলা
কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম,
ফখরুল ইসলাম, আবিদুর রহমান, মাহাবুব রহমান, মাওলানা জিয়াউল হক, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলানা ইমদাদুল হক, যুব বিভাগের সদস্য জহিরুল ইসলাম, উপকার ভোগী মহিম কুন্ড, জীসব দাস, পূস্প রানী বিশ্বাস, মমতা রানী সরকারসহ উপজেলার বিভন্ন ইউনিয়নের আমীর ও
সেক্রেটারিবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২শতাধিক ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,চিনি,সোলা,তেল বিতরণ করা হয়েছে।