• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১৭:১৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
২২ই মার্চ শনিবার সকাল ৯ টায় কাচিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে,কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদার বলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশনায় সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা অমান্য না করে কাচিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঝাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুঃস্থ ৫৬৫ জন জেলের মাঝে ২৪-২৫ অর্থবছরে (ফেব্রুয়ারি-মার্চ) ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন,কাচিয়া ইউনিয়নে নিবন্ধনকৃত জেলের সংখ্যা ১৮৬৭ আমরা বরাদ্দ পেয়েছি ৫৬৫ জনের,এর মধ্যে যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চালু বিতরণ করেছি,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা ও চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমল চন্দ্র দে সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।