• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে জেলেদের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে জেলেদের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
২২ই মার্চ শনিবার সকাল ৯ টায় দেউলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন দেউলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।
এ বিষয়ে জানতে চাইলে,উপজেলা সমবায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ এনামুল হক বলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশনায় সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা অমান্য না করে দেউলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঝাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুঃস্থ ৪০০জন জেলের মাঝে ২৪-২৫ অর্থবছরে (ফেব্রুয়ারি-মার্চ) ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চালু বিতরণ করেছি,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মঞ্জুর হোসেন সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।