আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে ছাত্রশিবিরের কর্মীদের চারিত্রিক মান উন্নয়নে কর্মীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেন।
২৩ মার্চ রবিবার দুপুর ১২ ঘটিটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার অফিসে কর্মীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেন।
আলোচনা সভাটি সভাপতিত্ব করেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি আহমদ ইব্রাহিম সামীম।তিনি বলেন, ছাত্রশিবিরের কর্মীদের বাইয়াতের আলোকে জীবন গঠন করতে হবে। আমাদের চারিত্রিক মান উন্নয়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম জেলা শাখার সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম, এইচ আর ডি সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।