• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে স্কুল ছাত্র নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে স্কুল ছাত্র নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে মোটর সাইকেল চালক রনি শেখ (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় অপর আরহী চাচাতো ভাই একই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র জিমি শেখ আহত হয়।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানাশ, রনি শেখ তার চাচাতো ছোট ভাই জিমি শেখকে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় মোটর সাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুইজনই মারাত্মক আহত হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত জিমি শেখকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। #