হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:: ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্র দলনেতা উজ্জ্বলুর রহমানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৩ মার্চ ২০২৫ইং অনুষ্টিত হয়। ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া ভাঙ্গারবাজার রিভার ভিউ রেস্টুরেন্ট এ আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বখতিয়ার আহমদ, কাজী সওকত হোসেন, সমাজ সেবক শিপন মিয়া, পারভেজ আহমদ, আরিফ আলী, রুহিন আহমদ, শাহ নূর নবীন, মায়েল আহমদ, হুমায়ুন ফরিদ, সোহাগ প্রমুখ। ইফতার মাহফিলে ইব্রাহিমপুর ও গজিয়া গ্রামের তরুন ও মুরব্বী সহ ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, তরুন দানশীল উজ্জ্বলুর রহমানের আতœীয় স্বজন উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন তরুন সমাজ সেবক ফয়সল রহমান ও পারভেজ আহমদ। উল্লেখ্য যে উজ্জ্বলুর রহমানের মায়ের ১৩তম মৃত্যু বার্ষিক উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।