• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদের উন্নয়নে ৫০ জন ক্ষুদ্র খামারীদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে এ কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

আজ সোমবার (২৪ মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছি। আজ বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ঔষধ বিতরণ করে কার্যক্রম শুরু হলো। এতে গবাদি পশু সুস্থ্য থাকার পাশাপাশি উৎপাদনেও ভালো ভূমিকা রাখবে। #