• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
সাংবাদিকদের সম্মানে  জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ সোমবার বিকালে উপজেলা নাভারন দারুল আমান ট্রাস্টে জামায়াতের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
তিনি সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান,পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
এ সময় উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন,শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগ সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।