• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডলসহ গনমাধ্যম কর্মিগন উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত মোট ১৯ জন তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হলো।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১২ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হলো। এ কার্ড দিয়ে তারা দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। বাকী ৭জনকে দ্রুত হেলথ কার্ড প্রদান করা হবে। #