• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
বরগুনার বামনায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা।

মাসুদ রেজা ফয়সাল
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।
এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার
মোসাঃ নিকহাত আরা, উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ
মোঃ হারুন অর রশিদ হাওলাদার, উপস্থিত ছিলেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ড (সাবেক) মতিন আল হোসাইন সেলিম সর্দার, বীর মুক্তিযোদ্ধা
আঃ সোবাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মোঃ রোমাঞ্চ আহম্মেদ, ইউ আর সি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব
মোঃ আব্দুস সোবহান খান, বাংলাদেশ জামাতে ইসলামী আমীর হাফেজ মাঃ মোঃ সাইদুর রহমান,
মোঃ গোলাম কিবরিয়া, সভাপতি বামনা প্রেসক্লাব, মো. নাসির উদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক বামনা প্রেসক্লাব ও সভাপতি বামনা মফস্বল সাংবাদিক ফোরাম , মাসুদ রেজা ফয়সাল, সিনিয়র সভাপতি বামনা মকর সহ সাংবাদিক ফোরাম, যুবদলের আহ্বায়ক মোঃ খোর্শেদ আলম দিপু,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন, প্রমুখ।