স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এরপর সেখানে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, রকিবুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলাব্যাপী বিভিন্ন উপসনালয়ে দোয়া-মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্লাক আউট পালন করা হবে। #