আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে ছাত্রশিবিরের কর্মীদের চারিত্রিক ও সাংগঠনিক মান উন্নয়নে কর্মীদের দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত।
বুধবার (২৬ মার্চ ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার চৌগাছা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি আহমদ ইব্রাহিম সামীম।তিনি বলেন, ছাত্রশিবিরের কর্মীদের বাইয়াতের আলোকে জীবন গঠন করতে হবে। আমাদের চারিত্রিক মান উন্নয়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর সভাপতি এ্যাডঃ আঃ রহমান সোহাগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সাবেক জেলা সভাপতি মহিউদ্দিন,সাবেক জেলা সভাপতি তরিকুল ইসলাম,সাবেক জেলা সভাপতি আবু নাঈম, জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন, বাইতুল মাল সম্পাদক ইয়াছিন আরাফাত, সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম,প্রকাশনা সম্পাদক উবাইদুল্লাহ চৌগাছা থানা সভাপতি হাঃ মেহেদী হাসান, চৌগাছা উত্তর সভাপতি হাঃ দেলোয়ার হোসেন সাঈদী,চৌগাছা দক্ষিণ সভাপতি ইমরোজ, ঝিকরগাছা উত্তর সভাপতি ইয়াছিনসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।