বরিশাল মহানগর বি এন পি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীতে বর্নাঢ্য র্যালি বের করে বরিশাল মহানগর বিএনপি।এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা,জহিরুল ইসলাম লিটু,সদস্য নুরুল আলম ফরিদ, নওশাদ নান্টু, সিরাজুল হক মৃধা, সাইদ খোকন, নুরুল ইসলাম পনির সহ বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কবৃন্দ, যুবদল,ছাত্রদল,মৎস্যজীবি দল,শ্রমিকদল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বদ্ধভুমিতে ফুল দিয়ে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।