• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও মার্চপাস্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সুসজ্জিত দল অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতের পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্ধ।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আসমত উল্যাহ মিয়া। ও বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন।

কুচকাওয়াজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে তা’মীরুল উম্মাহ মাদ্রাসা, সিনিয়র গ্রুপে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর গার্লস গাইড দল এবং কলেজ পর্যায়ে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট। এছাড়া ২৫ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

এর আগে সূর্যোদয়ের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন থানা, পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভার আয়োজন করা হয় এবং মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।