মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
২৭ই মার্চ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা।
এ বিষয়ে জানতে চাইলে সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা বলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশনায় সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা অমান্য না করে সাচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঝাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুঃস্থ ১৩০০ জন জেলের মাঝে ২৪-২৫ অর্থবছরে (ফেব্রুয়ারি-মার্চ) ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চালু বিতরণ করেছি,আমাদের নিবন্ধিত জেলে ১৫১৭ জন,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম,স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি রুহুল আমিন মোল্লা,উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এনুমেরটর মোঃ সাজিদ সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।