• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ১৫:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের গোপীনাথপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর থানা যুবদলের সদস্য সচিব বেলাল হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার (২৯ মার্চ) বিকালে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খন্দকার শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সদর থানা যুবদলের সদস্য সচিব বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। এসময় জেলা বিএনপির সদস্য এড্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবক সাইদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন মাহফুজুর রহমান ও মো: মঈনুল ইসলাম মিয়া। এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। #