মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনের টগবি ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
২৮ই মার্চ শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন টগবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে টগবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দীন হাওলাদার বলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশনায় সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা অমান্য না করে সাচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঝাটকা আহরণে বিরত থাকা অসহায়-দুঃস্থ ১৭০০ জন জেলের মাঝে ২৪-২৫ অর্থবছরে (ফেব্রুয়ারি-মার্চ) ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চালু বিতরণ করেছি,আমাদের নিবন্ধিত জেলে ৩০০০ জন,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ নৌ বাহিনী কনটিজেন্ট কমান্ড ভোলার টিম,বোরহানউদ্দিন থানা পুলিশ,ট্যাগ অফিসার,উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ,ইউপি সচির
সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।