• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
বামনায় ৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

মাসুদ রেজা ফয়সাল :
আজ শনিবার বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৫০ জন কুরআনের হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বকরেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর এডহক কমিটির সভাপতি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিঃ সদস্য আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন,ইসলামি পাঠাগারের পরিচালক ডাঃ মোঃ ইামাইল হোসেন,
জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআনের হাফেজদের সম্মানিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামি পাঠাগার সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ হাফেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রত্যেক হাফেজকে ইসলামি পাঠাগারের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধনা পাওয়া হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছেন তারা।