কুয়াকাটা প্রতিনিধি ঃ
পবিত্র মাহে রমজানের শেষ দিকে সমুদ্র সৈকতে কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের অর্ধশতাধিক কোরআনের পাখিদের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল আছর নামাজ বাদ হাফেজ ক্বারী মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা বাইতুল আরজ জামে মসজিদের ইমাম ক্বরী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসইন আমির, মহিপুর থানার হুফাজুল কুরআন ফাউন্ডেশন এর সভাপতি হাফেজ মুহাম্মদ শাহআলম , সাধারণ সম্পাদক হাফেজ শামীম হোসাইন প্রমুখ। এ সময় দ্বীন ইসলাম নিয়ে বক্তব্য রাখেন কুয়াকাটা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ রিয়াদ। হাফেজ ইব্রাহিম, এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মশিউর রহমান। ####