• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বেদে পল্লীসহ প্রতিটি ঘরে ঈদ উপহার পৌছে দিলেন পৌর প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে বেদে পল্লীসহ প্রতিটি ঘরে ঈদ উপহার পৌছে দিলেন পৌর প্রশাসক

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বেদে পল্লী,মুচি,ভিক্ষুক,প্রতিবন্ধী,মাদ্রাসার লিল্লাহ বোডিং,ইমাম-মোয়াজ্জেন সহ পৌরসভার প্রতিটি ঘরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পৌছে দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদি হাসান।
জানা গেছে, সরকারের দেওয়া ঈদ বিজিএফ এর ১০ কেজি চাল নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি হলেও বোরহানউদ্দিন পৌরসভায় দেখা দিয়েছে ভিন্নতা, বোরহান উদ্দিন পৌরসভায় ভোটারদের মাঝে প্রথমে অনলাইনে আবেদনের মাধ্যমে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেন পৌর প্রশাসক, পরে করা হয় মাইকিং তখনও সুবিধাভোগে হতদরিদ্র মানুষ পাওয়া না গেলে বৃহস্পতিবার ২৮ রবিবার ৩০ শে মার্চ পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সরজমিন পরিদর্শন করে চাল বিতরণ করেন তিনি, একই পরিবারের একজন চাল পাবে এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি এলাকা ঘুরে চাল বিতরণ করেন তিনি।
ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করে ডেকে ডেকে চাল দেন তিনি, তবে এলাকার হতদরিদ্র বেদে পল্লীর মানুষরা জানান,এর আগে এমন ভাবে তাদেরকে কখনো চাল দেওয়া হয়নি,প্রভাব শালীরা চাল পেতো তারা শুধু চেয়ে চেয়ে দেখতেন, তারা বলেন পৌর প্রশাসক মহোদয় যেটি করেছে এটা আমাদের পৌরসভার জন্য রোল মডেল।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, চাল নিয়ে দেখেছি বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে,এই জন্য আমি জনগণের সুবিধার্থে মাইকিং,অনলাইনে বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছি তারপরও যখন দেখলাম চাল দেয়ার মত কাউকে পাওয়া যাচ্ছে না তখন প্রতিটি এলাকায় গিয়ে যারা চাল পায়নি তাদেরকে খুঁজে খুঁজে বের চিহ্নিত করে চাল বিতরণ করেছি, চাহিদা প্রত্যাশীদের নিকট পৌঁছে দিয়েছি।
তিনি জানান প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদ বিজিএফ বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন,বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নে চাল বিতরণের সময় কিছু সন্ত্রাসী বাধা দেয় আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমান নামে একজনকে আটক করি এবং মোবাইল কোটের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করি এবং বোরহানউদ্দিন উপজেলা খাদ্য গুদামের সামনে চাল ভরতি ট্রাককে আটকিয়ে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করতে চাইলে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চাঁদা বাজকে ধরার জন্য তৎপর হই এবং চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করি,বড় মানিকা ও হাসাননগরে কিছু অসাধু লোক ব্যক্তি চাল বিতরণে বাধা সৃষ্টি করলে সেখানে ও উপস্থিত হয়ে প্রকৃত জেলেদের চাল বিতরণ করি।
তিনি বলেন,জনস্বার্থে যতদিন এলাকায় রয়েছা ততদিন কাজ করে যাব।