• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিনে ছাত্র আন্দোলনে শহিদ আবিরের বাড়ি যান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ
ঈদের দিনে ছাত্র আন্দোলনে শহিদ আবিরের বাড়ি যান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আবদুল্লাহ আল আবিরের (২৪)। ২০ জুলাই সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদ উল ফিতর এর দিন দুপুরে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন আবিরের গ্রামের বাড়ি বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে যান। এসময় জেলা প্রশাসক বরিশাল আবিরের বাবা মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন আবিরের পরিবারের খোঁজখবর নেন এবং তার পরিবারের জন্য ফল ও ঈদ সামগ্রী তুলে দেন আবিরের পরিবারের হাতে। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে বরিশাল সুফল চন্দ্র গোলদার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ কামরুন্নাহার তামান্না, আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদ, স্বাস্থ্য কমিটির বরিশাল জেলার সদস্য লাবন্য রহমানসহ আরও অনেকে। পরিশেষে আবিরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয়।