স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় ঈদের দিন তিন লক্ষ টাকার মাছ হারিয়ে সর্বশান্ত হয়েছে সিদ্দিক মোল্লা নামে এক মৎস্য ব্যবসায়ী। অভিযোগ চাঁদ রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্য ব্যবসায়ী সিদ্দিক মোল্লা বলেন, দেড় মাস আগে মাছের ঘেরে বোরো ধান চাষ করার কারণে ৪টি ঘের থেকে প্রায় তিন লক্ষ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়েন। রবিবার (৩০ মার্চ) চাঁন রাতে রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। পরে আজ সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে পুকুরের কাছে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় অজ্ঞতানামা কয়েকজনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে। প্রায় তিন লক্ষ টাকা মাছ মরে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি। দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবীও জানান তিনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #